শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে বালুবোঝাই ডামট্রাক জব্দ, ৪ জনের সাজা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুসহ একটি  ড্রামট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

এই দণ্ডপ্রাপ্তরা হলেন, রোবায়েত আল মুহিত (২৫), শফিকুল ইসলাম (৪৮), মশিউর রহমান (২২) ও মোন্নাফ মিয়া (১৮)।

এরআগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বালাসি ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর চরে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ৪ জনকে আটক করা হয়।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও) মো. আনিসুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে ক্রমাগত বালু উত্তোলনের ফলে তীর রক্ষা বাঁধসহ নদীর তীরবর্তী এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চক্রটি কিছুদিন যাবত অবৈধভাবে বালু তুলে আসছিল। এমন সংবাদের ভিত্তিতেই আমরা শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে বালু বোঝাই একটি ড্রামট্রাক জব্দ করার পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে জড়িতদের আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি।  বালু বোঝাই জব্দ করা গাড়িটি ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আর আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফুলছড়িতে বালুবোঝাই ডামট্রাক জব্দ, ৪ জনের সাজা

প্রকাশের সময়: ০৫:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩