শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বালু উত্তোলনে ৩ জনের সাজা ও অর্থদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে ৩ জনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৪ফ্রেবুয়ারী) সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার  করতেয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা  পয়েন্টে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেন অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের সময় চন্ডিপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের পুত্র ইব্রহীম (২২) ও  লাল মিয়ার পুত্র মোঃ আসিফ মিয়া (২১)  কে আটক করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর  ১৫ ধারায় উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা জুয়েল মিয়াকে ৩ মাসের কারাদন্ড ও ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়াও  ইব্রাহীম ও আসিফ মিয়ার ১৫ দিন করে কারাদন্ড ও ৫০ হাজার  করে মোট ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে বালু উত্তোলনে ৩ জনের সাজা ও অর্থদণ্ড

প্রকাশের সময়: ০৫:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩