দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কবরস্থানের জন্য মাটি খননকালে ৪৬ কেজি ওজনের কষ্টিপাথর পেয়েছেন এলাকাবাসী।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া এলাকায় খননকালে পাওয়া পাথরটি পুলিশে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছ থেকে দুই বিঘা জমি কবরস্থানের জন্য কেনেন। ওই জমির এক পাশ নিচু থাকায় শনিবার সকালে ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছিল। এ সময় কষ্টিপাথরটি মাটির সঙ্গে উপরে উঠে আসে। স্থানীয়রা পাথরটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়রা পাথরটি পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান ,পাথরটি আসল কষ্টিপাথর কি না পরীক্ষার কাজ চলছে।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















