শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের নাসিম সভাপতি, সামিউল সম্পাদক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একঝাঁক তরুণের গড়া ‘পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ’ নামের সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নাসিম মিয়াকে সভাপতি, সামিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাসুম বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এ উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পুর্ব গোপিনাথপুর বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাসিম মিয়া।

বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন, উপদেষ্টা নজরুল ইসলাম, হাজী ইউনুস আলী, কামাল হোসেন, জামাল হোসেন, মির্জা তানজির আহমেদ শিশির, আব্দুল মালেক প্রমুখ। এসময় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে।

পরে নবগঠিত কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল ও প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন। তাদের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ এর প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল বলেন, আমাদের এই সংগঠনটি একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজনে না, প্রয়োজনে আমাদের পাশে ডাকুন, এ শ্লোগানে- সংঘটি প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন অব্যাহত রাখছে। ওই কমিটি আগামী এক বছরের জন্য বহাল থাকবে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের নাসিম সভাপতি, সামিউল সম্পাদক

প্রকাশের সময়: ০৯:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩