শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে ৮ কেজি গাঁজা, গ্রেফতার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে একটি প্রাইভেটকার গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদ পায় র‌্যাবের একটি দল। এসময় অভিযান চালিয়ে ওই কার থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে কারটি জব্দ করাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের মহিমাগঞ্জের কাউয়াপট্টি গ্রামের (রেল লাইন সংলগ্ন) নজর আলীর ছেলে সোহেল মিয়া (২২) ও হারাগাছের কাচু আলুটারী গ্রামের মৃত সিরাজ উদ্দনের ছেলে রবিউল ইসলাম (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের  একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা থানামোড় এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে কারটি জব্দসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত সোহেল ও রবিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করার পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে ৮ কেজি গাঁজা, গ্রেফতার ২

প্রকাশের সময়: ১০:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩