পাবনার সুজানগরের দু’টি বাজারে অভিযান চালিয়ে ২মণ জাটকা মাছ জব্দ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা মৎস্য বিভাগ উপজেলার চিনাখড়া এবং দুলাই বাজারে অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে।
জানা যায়, কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই দুই বাজারে জাটকা মাছ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান একটি অভিযানিক দলের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে।
তবে এ সময় মৎস্যজীবীরা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিম খানার মাঝে বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















