শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আগুনে পুড়ে ৯ পরিবার নিঃস্ব

দিনাজপুরের খানসামা উপজেলায় আগুনে ৯টি দরিদ্র পরিবারের সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের তারাপদ পাড়ায় ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ওই গ্রামের তারাপদপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মূর্হুতের মধ্যেই চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি দরিদ্র পরিবারের শয়নঘর, রান্নাঘর, গোয়ালঘরসহ ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রয়োজনীয় আসবাবপত্র, বিভিন্ন কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে যায়। আরো জানা গেছে, বৈদ্যুতিক সংযোগ থাকার কারণে আগুনের মাত্রা বৃদ্ধি পায়। বিদ্যুতের ভয়ে লোকজন ঘটনাস্থলে যেতে ভয় পায়। অগ্নিকান্ডের খবর পেয়ে খানসামা ও নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করেন।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খানসামায় আগুনে পুড়ে ৯ পরিবার নিঃস্ব

প্রকাশের সময়: ০৬:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩