শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় যৌন হয়রানীরোধে সচেতনতায় মানববন্ধন 

যৌন হয়রানীর বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও অপরাধীদের ন্যায় বিচারের দাবীতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে শাপলা চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে।
বুধবার দুপুরে নিজেরা করি ও ভূমিহীন সমিতির এ মানববন্ধনের আয়োজন করে।  পাকেরহাটের শাপলা চত্বর থেকে শিশু পার্ক পর্যন্ত মানববন্ধনকারীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে জমিরউদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, আকবর আলী শাহ্ স্কুল এন্ড কলেজ এবং পাকেরহাট সরকারি কলেজের অন্তত দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, জমিরউদ্দিন শাহ্ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়েরর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুণ শাহ্, নিজেরা করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক মালতি বিশ্বাস, অঞ্চল সমন্বয়ক কল্যাণী সরকার, কেন্দ্রিয় সাংস্কৃতিক টিমের বিভূতি রঞ্জন রায়, মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌন নির্যাতনের স্বীকার পরিবারের সুলতানা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ভূমিহীনরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এবং তা প্রাথমিক তদন্ত শেষে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু বরখাস্তই নয়, তার কঠোর শাস্তি দাবী করেন বক্তারা। তারা আরো বলেন, যৌন হয়রানী প্রতিরোধে সকলকে সচেতন ও সজাগ হতে হবে। যৌন হয়রানীর সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোরভাবে শাস্তি কার্যকর করতে হবে। তাহলেই এধরণের অপরাধ প্রবণতা কমে আসবে।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খানসামায় যৌন হয়রানীরোধে সচেতনতায় মানববন্ধন 

প্রকাশের সময়: ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩