শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ৯২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৯২ হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছেন র‍্যাব সদস্যরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, প্রস্তমপুর এলাকার সিদ্দিক আলী শাহ, তার মেয়ে সেলিনা আক্তার রুপালি এবং সিদ্দিকের ছেলে মোশারফ হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় সিদ্দিক আলী শাহর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোশারফ বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৯২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোশারফের বাবা, বোন ও স্ত্রীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, মোশারফ হোসেন ও তার স্ত্রী শাহানাজ পারভীন দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহারিয়ার বলেন, মাদকবিরোধী অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিরামপুরে ৯২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রকাশের সময়: ০৭:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩