গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় দেড় কেজি ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক করাবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- লালমানিরহাটের আদিতমারী উপজেলার সরলখাঁ গ্রামের পৈরত আলীর ছেলে সোলায়মান আলী (৩০) ও সবদল কানিপাড়া গ্রামের মৃত সুশীল চন্দ্র রায়ের ছেলে লক্ষণ চন্দ্র রায় (৩২)।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে সোলায়মান আলীর কাছে থাকা ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।
এদিকে, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বুধবার বিকেলের দিকে এসএম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চেকিং করা হয়। এসময় লক্ষণ চন্দ্র রায়ের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাকের আটক করা হয়। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















