বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রোটারি ক্লাব অব লালমনিরহাট এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল, রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট মোঃ শামছুল আলম। এ সময় রোটারি ক্লাব লালমনিরহাটের পিপি হারুন অর রশীদ, আইপিপি এন্তাজুর রহমান, পিপি ডাঃ কাসেম আলী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুস সালাম বকুল, রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী, পশ্চিম বড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাণী, পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















