গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুস ছালাম মিয়া (৪৫) নামের এক কৃষক পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী (খিলিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ছালাম মিয়া ওই গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে।
স্বজনরা জানায়, ছালাম মিয়া একজন মৃগী রোগি ছিলেন। আজ দুপুরের দিকে বাড়ির পাশের নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এরপর এই নদীতে গোসল করার সময় মৃগী ওঠে পানিতে ডুবে মারা গেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এমন ঘটনা খুবই দুঃখজক।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















