শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে খালে পড়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খালের পানিতে ডুবে রেজোয়ান বিল্লাহ রাহিনুল (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। রাহিনুল ওই গ্রামের নোমান মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, ওই সময় রাহিনুলকে বাড়ি ওঠানে বসিয়ে কাজ করছিলেন তার মা। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি খালের পানিতে শিশুটির ভাসমান মরদেহ দেখা যায়। পরে রাহিনুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন ঘটনা আর কারও পরিবারে যেন না হয়, সে ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাদুল্লাপুরে খালে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৫:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩