গাইবান্ধার ঐতিহ্যবাহি দারিয়াপুর বন্দর ব্যবসায়ী এসোসিয়েশন। সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই নির্বাচনকে ঘিরে পোষ্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। জমে ওঠেছে প্রচার-প্রচারণা। কোমর বেঁধে মাঠে নেমেছে প্রার্থীরা। এরই মধ্যে কদর বেড়েছে ভোটারদের।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দারিয়াপুর বন্দরে দেখা গেছে, প্রার্থীদের গণসংযোগ। তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থণা করছেন। আর ভোটাররাও মূল্যায়ন করেছে যোগ্য প্রার্থীর।
জানা যায়, ২০১০ সালে দারিয়াপুরের ব্যাবসায়ীদের নিয়ে গঠিত হয় দারিয়াপুর বন্দর ব্যবসায়ী এসোসিয়েশন। প্রতিষ্ঠাকাল থেকে ২০২২ পর্যন্ত কোনো নির্বাচন না হয়নি।
এবারেই প্রথম উৎসবের ঘনঘটায় বন্দরের ব্যাবসায়ীদের ব্যাবসায়িক মান উন্নয়ন, নিরাপত্তা, পরিস্কার পরিচ্ছন্নতা, সকল ব্যাবসায়ীদের একতাবদ্ধ থাকাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সিদ্ধান্ত গৃহীত হলে নির্বাচন দেয়ার ঘোষণা করা হয়। এ নির্বাচনের তফসিল হওয়ার পর থেকে ব্যাবসায়ীদের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করে। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
দারিয়াপুর বন্দর ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে ১৩ টি পদের মধ্যে দপ্তর ও প্রচার সম্পাদক ও এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বাকি ১১ টি পদে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বীতা চলছে। এতে সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদে ২ জন, ক্যাশিয়ার পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, আইন সৃংঙ্খলা বিষয়ক সম্পাদক পদে ২ জন, সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংগঠনটির নির্বাচনে দায়িত্ব থাকা প্রধান নির্বাচন কমিশন ও হাজী ওসমান গনি কলেজের প্রভাষক তোফাজ্জল হক সরকার বলেন, তফসিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৪৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















