জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার মানুষকে যে উন্নয়নের কথা শোনায় তা বাস্তবায়নেও করেন। তাই নৌকার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থেকে বোয়ালি ইউনিয়নের স্কুলের বাজার ভায়া ফুলছড়ি হেড কোয়ার্টার সংযোগ সড়কে নব নির্মিত ব্রিজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হুইপ বলেন, আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে কাঁচা সড়ক পাকাকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণের মধ্য দিয়ে দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নওশা আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ঠিকাদার রাশেদ খান মেনন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















