শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ১৬টি চোরাই মহিষ উদ্ধার, চোর আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৬টি চোরাই মহিষ উদ্ধার করেছে পুলিশ। এসময় আলতাব হোসেন (৫০) নামে এক চোরকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।  আটককৃত আলতাব উপজেলার সাপমারা উত্তরপাড়া গ্রামের চৌরা মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ  বলেন,  রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ভজনডাঙ্গা গ্রামের জাকাত আলী ছেলে আব্দুর রহিম মিয়ার খামার থেকে ১৬টি মহিষ চুরি করে একদল চোর। এই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আলতাব নামে এক চোরসহ চুরি যাওয়া ১৬টি মহিষ উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) আবু ইলিয়াস জিকু। সঙ্গে ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে ১৬টি চোরাই মহিষ উদ্ধার, চোর আটক

প্রকাশের সময়: ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩