অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর সম্পাদক খোরশেদ আলম সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই সফলতায় জাগো২৪.নেট পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পোর্টালটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘জাগো২৪.নেট’ এর বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ ও স্টাফ করেসপন্ডেন্ট শামীম সরদার প্রমুখ।
তোফায়েল হোসেন জাকির বলেন, আমাদের সম্পাদক মহোদয় সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা অত্যান্ত আনন্দিত ও গর্বিত। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করাসহ তাদের মানোন্নয়নে কাজ করে যাবেন বলে দৃঢ় বিশ্বাস করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, আমার প্রতি আস্থা রেখে আমাকে সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রেসক্লাবের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
খোরশেদ আলম আরও বলেন, এর আগেও দুইবার এ পদে দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি ঐক্য ধরে রাখাসহ ক্লাবের উন্নয়নের জন্য। এবারে তৃতীয় বারের মতো আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। সহকর্মীদের এই অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এজন্য দোয়া কামনা করছি। একই সঙ্গে আমাদের জাগো২৪.নেট আরও এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 



















