গাইবান্ধার সাঘাটা উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৩২) ও ওহায়েদ আলী (৭০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কের পোড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ফুলছড়ি উপজেলার পুর্ব উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে ও ওয়াহেদ আলী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের কুমারগাড়ী গ্রামেন ছবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে ফুলছড়ি হাটের দিকে যাচ্ছিলেন। এসময় পোড়াগ্রাম নামকস্থানে পৌঁছালে অপর একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হলে উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপড়তা চালানো হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















