সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১৩টি বীর নিবাস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরগুলো পেয়ে অনেক খুশি বীর মুক্তিযোদ্ধারা। ১ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৩টি বীর নিবাস তৈরী করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার টাকা। দুটো বেড রুম, কিচেন রুম, ২টি বাথ রুম রয়েছে। হাকিমপুর উপজেলায় মোট ৯২ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে।
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হাকিমপুরে ১৩টি বীর নিবাস হস্তান্তর
-
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর - প্রকাশের সময়: ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- ২৫
জনপ্রিয়




















