লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ইনার হুইল ক্লাব অব গুলশান, ইনার হুইল ক্লাব অব মেট্টো পলিটন, ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর, ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট, ইনার হুইল ক্লাব অব ঢাকা পেরিমিনকেল, ইনার হুইল ক্লাব অব ঢাকা হাতির ঝিল ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের সহযোগিতায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট লায়লা সিদ্দিকা-এঁর সভাপতিত্বে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের পাস্ট প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সদস্য তাজিন চৌধুরী, আজমেরী পারউইন লাবনী, মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য একেএম আলতাব হোসেন রিপন, মোঃ আজিজুল ইসলাম, সভাপতি আল আতমিন হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৯০জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















