শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইজতেমার ময়দানে প্রধান বয়ানকারীর ইন্তেকাল

ইজতেমা ময়দানের ছবি

গাইবান্ধা জেলা ইজতেমার প্রধান বয়ানকারী বীরমুক্তিযোদ্ধা মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম ইজতেমার ময়দানে ইন্তেকাল করেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি…রাজিউন)।

মরহুমের নামাযে জানাযা আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় গোবিন্দগঞ্জ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাযের আগে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিনসহ থানার একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাযের পর আম বয়ানের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী  গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা নামকস্থানে এই ইজতেমা শুরু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে গাইবান্ধা জেলা ও আশপাশের জেলা, উপজেলার তাবলিগ জামাতের মুরব্বী গণসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ ইজতেমায় অংশগ্রহণ করেছেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে ইজতেমার ময়দানে প্রধান বয়ানকারীর ইন্তেকাল

প্রকাশের সময়: ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩