গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অটোবাইকের ধাকায় মিঠু মিয়া (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের ইন্দ্রারপাড় নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
স্থানীরা জানান, একটি ব্যাটারি চালিত অটোভ্যান লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় ইন্দ্রারপাড় নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোবাইক ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















