গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজের ছাত্র শ্রী রিক্তিক পাল (২০)। হঠাৎ তার হার্ট ফুটো রোগ ধরা পড়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়েও সুস্থ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে তার হার্ট অকোজো হওয়ার পথে। এরই মধ্যে চিকিৎসাসেবায় সর্বশান্ত তার পরিবার। বর্তমানে অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা। এ পরিস্থিতিতে সবার সহযোগিতায় বাঁচতে চায় রিক্তিক পাল।
গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাঘাটা বাজারের বাসিন্দা নিরমল কুমার পালের ছেলে রিক্তিক পাল। এক বছর আগে হঠাৎ হার্ট ফুটো রোগ ধরা পড়ে।
ঢাকা মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর তৌফিক সাহারিয়ার হক তাকে দীর্ঘদিন চিকিৎসা শেষে এখন দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার টাকা সংগ্রহ করতে না পেয়ে বর্তমানে তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে আছেন। হার্ট প্রতিস্থাপন ছাড়া আর কোন উপায় নেই বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
অসহায় বাবা নিরমল কুমার পাল বলেন, আমার অভাব-অনটনের সংসার। ছেলেকে সুস্থ করার চেষ্টায় সর্বশান্ত হয়েছি। টাকার অভাবে এখন আর চিকিৎসা নিতে পারছি না। তাই দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করছি। আমার বিকাশ/নগদ- ০১৭১৮-৯৬৪১১৫।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















