দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শুক্রবার সকাল আনুমানিক পৌঁণে ১০দিকে চিরিরবন্দর কাঁকড়া ব্রিজের সন্নিকটে ঘটেছে।
জানা গেছে, চিরিরবন্দরের কাঁকড়া রেল ব্রিজের পশ্চিম পাশে স্থানীয় জনৈক ব্যক্তি ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দেখতে পায় এবং থানা পুলিশে সংবাদ দেয়। থানা কর্তৃপক্ষ ঘটনাটি সংশ্লিষ্ট রেল পুলিশকে অবহিত করে। দিনাজপুর স্টেশন রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট পূর্বক ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার ফখরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় সাধারণ ডাইরী করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















