জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করা আইনজীবীদের নিয়ে গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (জবিআস) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৬ফেব্রুয়ারি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান ইবনে আহমেদ শাকিল এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৬৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
এর আগে ৬ ফেব্রুয়ারি অ্যাডভোকেট আবু সুফিয়ানকে সভাপতি, অ্যাডভোকেট রাখসেং মানকিলকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইবনে শাকিলকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট তৌকির আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মিরাজ আকন্দকে সাংগঠনিক সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (জবিআস) আংশিক কমিটি গঠন করা হয়।
এবিষয়ে জবি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান ইবনে আহমেদ শাকিল বলেন, কমিটির সকলকে সাথে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনজীবীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করে যেতে চাই। সাধারণ সম্পাদক হিসেবে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
তাসদিকুল হাসান, জাগো২৪.নেট, জগন্নাথ বিশ্ববিদ্যাল থেকে 



















