গাইবান্ধার সাদুল্লাপুরে স্বাস্থ্য সংক্রান্ত লাইফস্টাইল বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আয়োজন করে লাইফস্টাইল, হেল্থ এডুকেশন এন্ড প্রোমোশন, স্বাস্থ শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম, ডা. আবু সাদাত মো. আবু সায়েম, ডা. মো. মাইদুল ইসলাম প্রমুখ। এতে স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















