শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার ১৯ ঘন্টা পরও লাশ পায়নি পরিবার 

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাহাবুল ইসলাম বাবু (২৩) নামের এক বাংলাদেশী নিহতের ১৯ ঘন্টা পার হলেও লাশ পায়নি পরিবার, লাশের অপেক্ষায় বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা। অন্যদিকে সীমান্তে বিজিবির ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছেন না জয়পুরহাট ২০-বিজিবির অধিনায়ক লে.কর্ণেল রফিকুল ইসলাম।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারত অভ্যন্তরে কুন্ডুপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত সাহাবুল হোসেন (২৪) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে।
পতাকা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অভ্যান্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে লাশের বিষয়ে বিএসএফের সাথে আমাদের কোন বৈঠক হয়নি, প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি  ভারত অভ্যন্তরের তাই এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

হত্যার ১৯ ঘন্টা পরও লাশ পায়নি পরিবার 

প্রকাশের সময়: ০৫:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩