গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে সোহেল রানা (২৩) নামের এক যুবক খুন হয়। এই খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কছিম বাজারে বিভোক্ষ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তর শ্রীপুর গাছবাড়ী এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সোবহান, আহসান হাবীব, সাকিবুল হাসান, নয়ন মিয়া, মোজাহিদ মিয়া, মরহুমের স্ত্রী মোছা. সুমি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে সোহেল রানাকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করছি। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে স্থানীয় দুলা মিয়ার সাথে সংঘর্ষ হলে ছুরিকাঘাতে সোহেল রানা গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় সোহেল রানার স্ত্রী সুমি বেগম বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















