বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে নিষিদ্ধ  জঙ্গি সংগঠনের ২ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে নিষিদ্ধ  জঙ্গি সংগঠনের ২ সদস্যকে পৃথক পৃথক ৩টি মামলায়  ৪২বছরের  কারাদণ্ড দিয়েছে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোঃ মিজানুর রহমান।  রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আসামি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, নাহিদ হোসেন এর উপস্থিতিতে এ রায় দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৬(১) ঈ ৬(২) ধারায় ১৪বছর দুই হাজার টাকা, ২০০৯, সন্ত্রাস বিরোধী আইনের ১০ ধারায় ১৪বছর দুই হাজার টাকা ও সন্ত্রাস বিরোধী আইনের ১৩ ধারায় ১৪বছর দুই হাজার টাকা করে মোট তিন মামলায় দুইজনকে ৪২বছর করে সশ্রম কারাদণ্ড ও চারজনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
রায়ে উল্লেখ করেন যে, ২০১৭ সালের ২৯ আগষ্ট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান তার সঙ্গীয়সহ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা রাকিবের পিতা কোরবান আলীর বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে গোপন বৈঠক চলাকালে রাকিবকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, জিহাদী বইসহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অসংখ্য তথ্য সম্বলিত বই এবং সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকার প্রমানসহ তাকে আটক করে।
এদিকে রায়ে আরও উল্লেখ করেন যে, আসামী মোঃ মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না (পলাতক), জামাল উদ্দীন ও মোঃ মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(১) ক এর ঈ, ৬(১) (খ), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রাষ্ট্র পক্ষ প্রমান করতে না পারায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।
এ বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁশলী মোঃ আকমল হোসেন  বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান আসামিগনের উপস্থিতিতে ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের তিনটি মামলায় পৃথক পৃথক ভাবে ১৪বছর করে সাজা দিয়েছেন। আর চারজনকে খালাস দিয়েছেন আদালত। তবে সাজাপ্রাপ্তদের তিনটি মামলার সাজা একই সাথে শুরু হবে বলে তিনি জানান।
জনপ্রিয়

দুর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

লালমনিরহাটে নিষিদ্ধ  জঙ্গি সংগঠনের ২ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

প্রকাশের সময়: ১১:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩