দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হোসেনপুর ডিগ্রি কলেজের রজতজয়ন্তী পালিত হয়েছে। গতকাল ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রজতজয়ন্তী উপলক্ষে কলেজ চত্বরে র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে হোসেনপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ২০২৩ সালে ২৫ বছর পূর্ণ হওয়ায় নানা আয়োজনে রজতজয়ন্তী পালন করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















