অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, যারা ভাষার সাথে বেঈমানী করবে তাদের ছাড় দেয়া হবে না। ভাষা শত্রুদের সাথে মিত্রতাকারীদের চিহ্নিত করে তাদের পক্ষ ত্যাগ করতে হবে। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে। সকলকে মাতৃভাষা পাওয়ার ইতিহাস জানতে ও জানাতে হবে।
গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন শেষে র্যালিপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সহকারি কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন সরকার গোলাপ, জাকির হোসেন দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে পতাকা উত্তোলনসহ সরকারি অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থানখ্যাত চিবুকা মন্দির পরিদর্শন করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















