শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। গাইবান্ধা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান করেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারকোনা বাজার ও  শিমুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন দপ্তরটির সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার।

এসময় প্রশিকিউশন অফিসার খায়রুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার বলেন,  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রির দায়ে বেকারীসহ ৪ প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাঘাটায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশের সময়: ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩