শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইয়াবা-গাঁজাসহ আটক ৩

গাইবান্ধার সদর  ও গোবিন্দগঞ্জ উপজেলায় ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। পৃথক দুইটি অভিযানে ওইসব মাদক জব্দ করাসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

আটককৃতরা হলেন-গাইবান্ধা শহরের সরকারপাড়ার বাসিন্দা মৃত বশির উদ্দিনের ছেলে মোস্তফা রহমান (৫০), গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের মৃত নজির হোসেনের ছেলে মাইদুল ইসলাম (৪৫) ও হরিনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে বিতুল মিয়া (৩৫)।

ওসি মোখলেছুর রহমান বলেন, বুধবার (২২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌর শহরের সরকারপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোস্তফার ঘরের ভেতর থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।

অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোয়াগাছা নতুন হাটস্থ মাইদুল ইসলামের টি-স্টল থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাইদুল ও বিতুল মিয়াকে আটক করা হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধায় ইয়াবা-গাঁজাসহ আটক ৩

প্রকাশের সময়: ০৩:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩