গাইবান্ধার সাদুল্লাপুরের প্রত্যেক ইউনিয়নে দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগ, সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দলটির উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান ও উপজেলার প্রত্যেক ইউনিয়নের সভাপতি-সম্পাদক এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উপজেলার ১১ ইউনিয়ন ও ৯৯ ওয়ার্ডের মূল দলসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনকে ঐক্যবদ্ধ করে শতভাগ নৌকার পক্ষে কাজ করবো এবং ভোটাধিকার প্রয়োগ করবো। এ লক্ষে আমরা প্রত্যেক ইউনিয়নে কর্মী সমাবেশ করে যাচ্ছি। সেই সাথে গত ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিচ্ছিন্ন ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















