শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের কৈডাঙ্গা রেলব্রিজ সংলগ্ন গুমানি নদী থেকে নয়ন আহমেদ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে স্থানীয়রা রেলব্রিজের নিচে পানিতে ওই মরদেহ ভাসতে দেখে স্থানীয় পুলিশে সংবাদ দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত নয়ন আহমেদ পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
খোজ-খরর নিলে স্থানীয়রা বলেল,বৃহস্পতিবার সকালে ওই ব্রিজের নিচে থাকা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে কয়েকজন স্থানীয় যুবক মরদেহ টেনে নদীর তীরে তুলে রেখে ভাঙ্গুড়া থানা পুলিশকে খরব দেন। সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। দেহ সুরেতহাল করার সময় তার পকেটে থাকা মোবাইলের সিমকার্ড খুলে অপর একটি মোবাইলে তুলে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে।
নিহতের স্বজনরা জানায়, নিহত নয়ন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে এবং স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র। স্থানীয়দের ধারণা, রাতে কোনো একটি ট্রেন থেকে ছেলেটি পড়ে গিয়ে থাকতে পারে।
ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথাযথ আইন মেনে মরদেহের ব্যবস্থা করা হবে।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাবনায় নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ১১:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩