শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল-সমাবেশ

দ্রব্যমূল্যে উর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক হতে ধর্ম-জাতিসত্বা বিরোধী বিষয় সমূহ বাতিলের প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে  ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাদুল্লাপুর উপজেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে।

এসময় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাদুল্লাপুর আবু তালেব মিয়া এমপি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওই শাখার সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের যেভাবে দাম বাড়ানো হয়েছে এতে করে মানুষের ক্রয় ক্ষমতা বাহিরে চলে গেছে। সেই সঙ্গে পাঠ্যপুস্তকে যেসব বিষয়গুলো বিতর্কিত হয়েছে সেগুলো বাতিল করতে হবে। এছাড়া শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করারও দাবি জানান।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাদুল্লাপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল-সমাবেশ

প্রকাশের সময়: ০৫:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩