শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ১০৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

পাবনার বেড়ায় অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতরাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লার কোতয়ালী উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে।
এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিএন্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার দুজনকে বেড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাবনায় ১০৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

প্রকাশের সময়: ০৮:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩