গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে সুদেব কুমার দাস (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর বেলা গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার বিথি দই ভান্ডারে এ ঘটনা ঘটে।
নিহত সুদেব কুমার দাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের বিরেন কুমার দাসের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
স্থানীয়দের বরাদ দিয়ে তিনি বলেন, বিথি দই ভান্ডারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন সুদেব কুমার দাস। আজ ভোর বেলা ওই ভান্ডারে কে বা কারা ছুড়িকাঘাতে তাকে হত্যা করে। এ খবর পেয়ে সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত সেটি অনুসন্ধান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















