দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাইবান্ধায় আওয়ামীলীগ শান্তি সমাবেশ আয়োজন করে। এসময় স্থানীয় নেতাকর্মীর ঢল নামে। কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রাটি বের হয়। এসময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন- জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক মন্ডল।
শেষে পৌরপার্কে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপন এমপিসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,জেলার সকল উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















