গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এসময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে আরিফুল ইসলাম (২৫) নামের কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান। আটককৃত আরিফুল- রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ওসি মোখলেছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের জুনিদপুর গ্রামস্থ জাকির মন্ডলের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার ওপর আরিফুলের কাছে থাকা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















