শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে ২৪ কেজি গাঁজা, আটক ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে সফর সঙ্গী নামের একটি যাত্রীবাহী বাস থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ৩ মাদক কারবারিকেও আটক করা হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী (২২), আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) ও ফুলবাড়ী উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাকির (২০)।

ওসি মাসুদ রানা বলেন, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌরসভার মহেশপুরের বিটিসি মোড়ের দক্ষিণ পাশে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়া গামী সফর সঙ্গী নামের যাত্রীবাহী বাস (মেট্রো-ব-১৫-৭০১০) তল্লাশি করে তিনটি ডিসের ক্যাবল প্যাঁচানো কয়েলের ভেতর থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ কাজে জড়িত ওই ৩ মাদক কারারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

যাত্রীবাহী বাসে ২৪ কেজি গাঁজা, আটক ৩

প্রকাশের সময়: ০৩:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩