গাইবান্ধায় যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান এ কর্মসূচির আয়োজন করে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) নারী পক্ষ ও গ্লোবাল ফান্ড ফর উইমেনের সহযোগিতায় গাইবান্ধার শ্রম কল্যাণ কেন্দ্রের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভার উদ্বোধক ছিলেন কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সালেহা বেগম। এতে প্রধান অতিথি উপস্থিত বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এইচ এম হুমায়ুন কবির, সংস্থাটির সহ সভাপতি সাজেদা পারভীন রুনু, সাংবাদিক রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, রিক্তু প্রসাদ, ফারহান শেখ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার মিতা আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা পারুল, সমবায় মার্কেটের সদস্য তানভির প্রধান, নারী পক্ষ ঢাকার উর্দ্ধোতন প্রকল্প কর্মকর্তা উজ্জীমান আক্তার, শ্রম কল্যাণ কেন্দ্রর সংগঠক নাসির উদ্দিন, দুর্বার নেটওয়ার্ক রংপুর অঞ্চলে কোষাধ্যক্ষ নাজমা বেগম, কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাজেদা খাতুন কল্পনা, সাংস্কৃতিকর্মী বিপুল প্রমূখ।
অনুষ্ঠানের সুপারিশ বক্তব্যে রাখেন মারজিয়া ইসলাম তৈষী ও যৌন হয়রানি সম্পর্কে অভিজ্ঞতামুলক বক্তব্যে রাখেন নিশাত তামজিম মুন, জান্নাতুল ফেরদৌসী মাওয়া, জান্নাতুল ফেরদৌসী শান্তা ও শিলামনি প্রমুখ। পরামর্শ সভাটি সঞ্চালনা করেন নারী পক্ষের সদস্য ফরিদা ইয়াসমিন।
বক্তারা বলেন, স্কুল-কলেজের ছাত্রীরা যাতে কোন প্রকার যৌন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। এছাড়া প্রত্যেকটা স্কুলে যৌন হয়রানিমুলক প্রতিরোধ বক্স স্থাপন ও নারীর অধিকার রক্ষা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতন প্রতিরোধ করার জন্য আলোচনা করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















