জাতীয় পরিসংখ্যান দিবসে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এসময় বক্তব্য রাখেন, পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ, সাংবাদিক কেএম রেজাউল হক, আবেদুর রহমান স্বপন, পরিসংখ্যান তদন্তকারি শাহ আলম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পরিসংখ্যান ব্যুরো প্রধানত তিন ধরণের শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সফলতা অর্জন করেছে। তারা বলেন, কৃষিতে বাংলাদেশ এগিয়ে গেছে, প্রবাসী আয় বেড়েছে ও দারিদ্র্যের হার কমিয়ে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশু ও মাতৃত্বের মৃত্যুহারও কমে গেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















