বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় বিভিন্ন কর্মর্সূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পন, র্যালি, আলোচনা সভা ও কেক কাটা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহিলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে পুস্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুদমিলা পারভীন ছন্দা, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল, যুগ্ম সম্পাদক শিরিন আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা বেগম ইলু, রওশন আরা বেগম মুক্তি প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের সময় তারা বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে বিশৃংখলা করার চেষ্টা করছে। সেইসাথে দ্বাদশ নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নানা ষড়যন্ত্র করছে। এই দুই অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানানো যাচ্ছে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















