শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদল থেকে অজান্তেই যুবলীগে যুক্ত, ক্ষুব্ধ এই নেতা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শাখার কৃষকদলের সভাপতি আব্দুল কুদ্দুছ পচা। তার অজান্তে যুবলীগের কমিটিতে অর্ন্তভুক্ত করার অভিযোগ ওঠেছে। এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন ওই নেতা।

এসময় আব্দুল কুদ্দুছ পচা তার লিখিত বক্তব্যে বলেন ২০০২ সাল থেকে আমি শহীদ জিয়ার সৈনিক হিসাবে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছি। এরই মধ্যে রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার অজান্তে কে বা কারা ২০১৫ সালে আওয়ামী যুবলীগের কমিটিতে আমাকে অর্থ সম্পাদক হিসাবে নাম অর্ন্তভুক্ত করেছেন। বিষয়টি বিলম্বে জানতে পেরে আমি হতভম্ব হয়ে পড়েছি। এই হীনচক্রান্তের ঘটনাটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্ন-আহবায়ক মাসুদ প্রামানিক, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আল মামুন মিঠু, উপজেলা কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুদ শেখ, সদস্য শহিদুল ইসলাম, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কৃষকদল থেকে অজান্তেই যুবলীগে যুক্ত, ক্ষুব্ধ এই নেতা

প্রকাশের সময়: ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩