গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরতলীর শিশু শিক্ষার্থী জারিফ ইবনে শামস্। ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ট্যানেলপুলে বৃত্তি পেয়েছে। সে উত্তর কিশামত শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।
সে উপজেলার জয়েনপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম রাজু ও গৃহীনি আফরোজা আক্তারের ছেলে। মেধাবী এই শিক্ষার্থী জারিফ ইবনে শামস্ ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। এ জন্য সকলের কাছে দোয়া কামনাসহ শিক্ষক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবা রাজু ও মা আফরোজা।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 



















