শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ভুট্টার আশাতীত ফলনের সম্ভাবনা

বিরামপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের প্রণোদনা সহায়তায় সার-বীজ ও সার্বিক পরামর্শে কৃষকরা উল্লেখযোগ্য পরিমাণ জমিতে ভুট্টার চাষ করেছেন। ভুট্টার বাড়তি খেত দেখে চাষীরা আশাতিত হয়ে ওঠেছেন এবং তারা ভালো ফলনের প্রত্যাশা করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, ভুট্টার আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে এবার বিরামপুর উপজেলায় ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে বিনামূল‍্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ভুট্টার আবাদ লাভজনক হওয়ায় অন্যান্য চাষীরা নিজের উদ্যোগেও অনেক জমিতে ভুট্টার আবাদ করেছেন।

উপজেলার মুকুন্দপুর এলাকার কৃষক আশরাফ আলী জানান, বাজারে ভুট্টার অধিক দাম থাকার কারণে ভুট্টার চাষ অন্য ফসলের তুলনায় লাভজনক। তিনি নিজে দুই বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন । এবার অনুকুল আবহাওয়া ও কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদের নিবিড় পরামর্শে আবাদ বেশ ভালা হয়েছে। প্রাকৃতিক কোন ক্ষতি না হলে বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ মণ হারে ভুট্টা ফলনের প্রত্যাশা করছেন ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহম্মেদ জানান, এবার উপজেলার ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের নিবিড় পরামর্শ দিয়ে যাচ্ছেন। অনুকুল আবহাওয়া থাকলে এবার উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হতে পারে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিরামপুরে ভুট্টার আশাতীত ফলনের সম্ভাবনা

প্রকাশের সময়: ০৮:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩