দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ মার্চ বুধবার সকালে পপুলার ডেন্টাল কেয়ারের আয়োজনে ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্পের উদ্বোধন করেন জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ।
এ সময় ওই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জীতেন্দ্রনাথ রায়, পপুলার ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট রেজওয়ানুল রাব্বি, বীরগঞ্জের আসিফ ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট আসিফ আহমেদ, বোদা মান্না ডেন্টাল কেয়ারের মেহেদী হাসান, কাহারোলের মা-বাবা ডেন্টাল কেয়ারের মো. নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















