পাবনায় সড়ক দূর্ঘটনায় আহত এক স্কুলছাত্র চিকিৎসাধিন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় মারা গেছে।
নিহত স্কুলছাত্র চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন বোঁথর ফকিরপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী সোহাগ হোসেন (১০)।
জানা গেছে,গত ২৬ ফেব্রুয়ারি চাটমোহর-ফরিদপুর সড়কের ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া এলাকায় অটোভ্যান ও তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে অটোভ্যান যাত্রী সোহাগসহ আরো ৪ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সোহাগের মৃতদেহ চাটমোহরে এনে দাফন করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















