গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পাটবীজ উৎপাদনের লক্ষ্যে ৫০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পভূক্ত নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিরা প্রশিক্ষণটি গ্রহণ করেন।
বুধবার (১ মার্চ) দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের মহপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সেলিনা আক্তার। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম প্রমুখ। সঞ্চলনা করেন সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।
এ প্রশিক্ষণে পাটবীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















